বাংলাদেশ ইউনানী এন্ড আয়ুর্বেদিক মেডিকেল এসোসিয়েশনের(BUAMA) এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির আয়োজনে শুক্রবার রাজধানীর গ্র্যান্ড প্রিন্স রেস্টুরেন্টে এ ইফতার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানারাত বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. ওমার আলী। এসোসিয়েশনের সভাপতি ডা. টি. এম সফিউল ইসলামের সভাপতিত্বে ও ডা. তাওহীদ আলবেরুনীর সঞ্চালনায় এ ইফতার মাহফিলে বক্তব্য রাখেন ডা. এ. এইচ. এম মইনুদ্দিন আহমেদ জিলান , ডা. মুজাহিদুল ইসরাম, মো. ইলিয়াস প্রমূখ।

প্রধান অতিথি বলেন, তাকওয়াভিত্তিক সমাজ ছাড়া মানুষের সংশোধন কিংবা পৃথিবীতেও প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। ভালো মানুষ হতে হলে একজন মুত্তাকি হতে হবে। দুনিয়াকে বাদ দিয়ে আখিরাতের মুক্তি সম্ভব নয়। পৃথিবীকে গড়তে হলে আখিরাতের জীবনকে সামনে রাখতে হবে। দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হলেও তাকওয়া প্রয়োজন।