সৌদি আরবে পবিত্র হজ পালন করতে যাওয়া বাংলাদেশি হজ্জযাত্রী মো. আবদুল হক (৬৬) মারা গেছেন।

‘বাংলাদেশ হজ ম্যানেজমেন্ট পোর্টালের’ ওয়েবসাইটে মঙ্গলবার তার মৃত্যুর খবর জানানো হয়েছে।

মক্কার স্থানীয় সময় সোমবার আবদুল হক মারা যান। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা।

আবদুল হকের পাসপোর্ট নম্বর-বিএ০৭০২৫৫৮। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর