এলজিআরডি মন্ত্রনালয় থেকে সৈয়দ আশরাফকে অব্যাহতি দেওয়া হয়েছে। সৈয়দ আশরাফের পরিবর্তে এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিপরিষদ সচিবকে এ সংক্রান্ত নির্দেশনা দেন। এলজিআরডি  সৈয়দ আশরাফ আপাতত দপ্তরবিহীন মন্ত্রী থাকছেন।

আশরাফ দ্বিতীয় মেয়াদে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বের পাশাপাশি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলেও গড়হাজিরা নিয়ে তার সমালোচনা ছিল।

ইআর