রাঙ্গামাটিতে জেএসএস’র (এমএন) ২ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ঈদের আগের দিন রোববার (১১ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে বাঘাইছড়ি উপজেলা শহরের বাবু পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেএসএস সংস্কার সমর্থিত যুব সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শতসিদ্ধী চাকমা (৩৮) এবং একই কমিটির বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক এনো চাকমা (৩৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (১১ আগস্ট) দিনগত রাতে জেএসএস (এমএন) সমর্থিত যুব সমিতির নেতা শতসিদ্ধী চাকমা এবং এনো চাকমা বাবু পাড়া এলাকার রিপন চাকমার বাড়িতে অবস্থান করছিলেন। এমন সময় দিনগত ১২টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে মৃত্যু নিশ্চত করে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘাইছড়ি থানার ওসি এমএ মঞ্জুরুল আলম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনের লাশ উদ্ধার করেছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হবে।
এমবি





