বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া এলাকায় বজ্রপাতে হাজেরা খাতুন (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হাজেরা খাতুন বড়জালিয়া এলাকার বাসিন্দা রাজ্জাক সরদারের স্ত্রী।

হিজলা থানার অফিসার ইন চার্জ (ওসি) গোলাম সরোয়ার জানান, দুপুরে বড়জালিয়া এলাকায় বসে ছিলেন হাজেরা খাতুন। এ সময় ঝড়-বৃষ্টি মধ্যে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কেএইচ