রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে স্বর্ণের বারসহ বিষ্ণু সূত্রধর (৩২) নামে একজনকে আটক করেছে পুলিশ।

রোববার দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়।

রেলওয়ে থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল মজিদ জানান, কিশোরগঞ্জ থেকে আসা এগারো সিন্দুর ট্রেনের যাত্রী বিষ্ণুর গতিবিধি সন্দেহজনক হলে তাকে তল্লাশি করা হয়। এসময় তার তাছ থেকে ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এ ঘটনায় মামলা দায়েরের পর জিজ্ঞাসাবাদের জন্য তাকে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

কেএইচ