চট্টগ্রামের চারটি উপজেলায় শনিবার রাতভর বিশেষ অভিযানে ১৪২ জনকে আটক করা হয়েছে।
বোয়ালখালী, পটিয়া, আনোয়ারা এবং চন্দনাইশ উপজেলায় এ অভিযান চালানো হয়। অভিযানে থানা পুলিশের পাশাপাশি প্রায় দু’শ অতিরিক্ত পুলিশ অংশ নেয়।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মো.হাবিবুর রহমান জানান, অভিযানে অবৈধভাবে বাংলাদেশে আসা রোহিঙ্গা, ডাকাত, মাদক বিক্রেতা, হত্যাসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত আসামিসহ ১৪২ জনকে আটক করা হয়েছে।
ইআর





