জেলার হাজীগঞ্জ বাজার থেকে নকল ছয় কার্টন জিনজেন সিরাপসহ দুজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। হাজীগঞ্জ বাজারের তরকারিপট্টির মেহেদী এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে সোমবার দুপুরে সিরাপসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ইউনিভার্সাল ফার্মাসিউটিক্যাল (ইউনানি) কোম্পানির এসআর শাহীন ও মিজান।
মেহেদী এন্টারপ্রাইজের ডিলার আবুর বাসার দাবি করেন, জিনজেন সিরাপ কয়েক কোম্পানি আমদানি করছে, আমাদেরটা নকল নয়।
জেলা গোয়ান্দা শাখার উপ-পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, অভিযান চালিয়ে নকল ছয় কার্টন জিনজেন সিরাপ জব্দ করা হয়। এ সবের কাগজপত্র যাচাই-বাছাই করে অভিযুক্তদের দায়ী করে মামলা করা হবে।
জেআই





