যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় নারী-শিশুসহ ১১ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার রাতে আটককৃতদের মধ্যে চারজন নারী, দুইজন শিশু ও পাঁচজন পুরুষ রয়েছেন।

আটকের পর তাদের পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। তারা সবাই নড়াইল, খুলনা, বাগেরহাট ও যশোর জেলার অধিবাসী।

খুলনা-২৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কের্নল আব্দুর রহিম জানান, রাতে দালালরা মিথ্যা প্রলোভন দেখিয়ে নারী ও শিশুসহ ১১জনকে ভারতে পাচারের চেষ্টা করে। বিজিবি টহলদল পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে তাদের আটক করে।

এআর