চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে কুমিল্লার চান্দিনা উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাঁচ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

বুধবার (০৪ মে) দুপুরে কুমিল্লা ১০ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) হারুন অর রশিদের নেতৃত্বে বিজিবি সদস্যরা উপজেলা নির্বাহী অফিসারের (‌ইউএনও) কার্যালয়ে পৌঁছেন।

পরে তারা চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয়ে অবস্থান নেন। ৭ মার্চ ভোটগ্রহণ সম্পন্ন হলে পরদিন তারা চান্দিনা ত্যাগ করবেন।

উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মাসুদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের লক্ষে বিজিবি মোতায়েন করা হয়েছে।

ওএফ