রাজধানীর পল্লবীতে নির্মাণাধীন ভবনের নয় তলা থেকে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। গত মঙ্গলবার পল্লবীর ১২ নম্বর সেকশনে নির্মাণাধীন জি এ ফাউন্ডেশনের মাধবীলতা ভবনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন: অসীম (১৭), সেলিম (১৯) ও সোহেল রানা (২৫)। তাদের সবার বাড়ি রাজশাহীর গোদাগাড়িতে।
পল্লবী থানার পরিদর্শক (অপারেশন) এমরানুল ইসলাম জানান: ভবনের নবম তলায় তিন শ্রমিক বাঁশের মাচায় ভর করে কাজ করছিল। হঠাৎ মাচা ভেঙ্গে গেলে তারা নিচে পড়ে যায়। হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।
পুলিশ বলছে, ধারণক্ষমতার চেয়ে বেশি চাপ পড়ার কারণেই মাচাটি ভেঙে পড়ে। এ বিষয়ে পল্লবী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এএস





