চাঁদপুরের মেঘনা নদীর ডুবোচরে আটকে পড়া লঞ্চ সাত্তার খান-১ এর যাত্রীদের উদ্ধার কাজ চলছে।
শনিবার সকাল আনুমানিক সাড়ে ১০টায় ঘটনাস্থলের কাছাকাছি অবস্থান নেয় উদ্ধারকারী জাহাজ এমভি রবরব।
চাঁদপুর ঘাট থেকে বিআইডব্লিইটিএ’র এ উদ্ধারকারী জাহাজটি শনিবার সকালে রওয়ানা দেয়। কোস্টগার্ড জানিয়েছে, উদ্ধারকারী লঞ্চটি কাছাকাছি আসার পর ইঞ্জিনচালিত ট্রলারের মাধ্যমে যাত্রীদের উদ্ধার করা হচ্ছে।
ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর





