রাজধানীর কদমতলী থানাধীন নতুন শ্যামপুর এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ১ কোটি ৮০ লাখ টাকা মূল্যের একটি কালী মূর্তি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত চারজনকে আটক করেছে র‌্যাব।

র‌্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মাকসুদুল আলম এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি দল নতুন শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে ৩১ কেজি ওজনের একটি কালী মূর্তি উদ্ধার করে। মূতিটির দাম প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা। এ সময় ঘটনার সঙ্গে জড়িত চারজনকে আটক করে র‌্যাব।তাৎক্ষণিকভাবে আটককৃতদের পরিচয় জানা যায়নি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কেএইচ