স্থানীয় সরকার যত বেশি শক্তিশালী হবে নারী-পুরুষের ক্ষমতায়ন তত বেশি হবে। নারীদের জন্য সুনির্দিষ্ট বাজেট বরাদ্দ দেওয়া হলেও তা বাস্তবায়ন প্রায় অসম্ভব হবে বলে জানান সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী।
মঙ্গলবার দুুপুরে জাতীয় প্রেস ক্লাবে নারী প্রগতি সংঘ আয়োজিত ‘জাতীয় বাজেট ২০১৫-১৬: নারীর প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে প্রধান অথিতির বক্তব্যে সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী এ কথা বলেন।
আসছে ২০১৫-১৬ অর্থ বছরের বাজেটে নারীর জন্য সরাসরি উন্নয়নে কমপক্ষে ১৩ শতাংশ বরাদ্দের দাবিও জানিয়েছেন বক্তরা। তারা বলেন, নারীর জন্য প্রণিত প্রকল্পের সংখ্যা, সম্পদ বরাদ্দের পরিমাণ এবং প্রকল্পের প্রকৃতির ওপর নির্ভর করে বাজেট বরাদ্দ করতে হবে।
বক্তারা বলেন, শুধু বাজেট বরাদ্দ করলেই হবে না। বাজেটের যথাযথ ব্যয় নিশ্চিত করতে হবে। এজন্য বাজেট ‘মনিটরিং সেল’ গঠন করা দরকার। আগামী বাজেটে পরীক্ষামূলকভাবে অন্তত তিনটি মন্ত্রণালয়ে জেন্ডার বাজেট তদারকির উদ্যোগ নেওয়ার আহ্বান জানান প্রগতিবাদী নারীরা। জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১ এবং জাতীয় কর্মপরিকল্পনার যথাযথ বাস্তবায়নেরও দাবি জানান তারা।
আসছে ২০১৫-১৬ অর্থবছরেরর বাজেটে আদিবাসী ও চরাঞ্চল নারীর উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, শিল্প, স্থানীয় সরকার পানি ও বিদ্যুত ও জ্বালনি, জনপ্রশাসন এবং ক্রীড়া ও সংস্কৃতি খাতে নারীর উন্নয়নের দাবি করেন বক্তারা।
আয়োজক সংগঠনের নির্বাহী পরিচালক রোকেয়া কবীরের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থান করেন বিআইডিএস-এর সাবেক গবেষণা ফেলো ড. প্রতিমা পাল মজুমদার।
এমএ/ইআর





