বিশিষ্ট শিক্ষাবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক প্রফেসর ড. মীর আকরামুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
আজ (শনিবার) দলটির ঢাকা মহানগরী উত্তরের প্রচার সহকারী এস এম আব্দুল্লাহ স্বাক্ষরিত এক প্রেসবার্তায় এই শোক প্রকাশের কথা জানান হয়।
শোকবাণীতে মহানগরী আমির বলেন, “প্রফেসর ড. মীর আকরামুজ্জামানের ইন্তেকালে আমরা একজন প্রতিথযশা পন্ডিত ও প্রবীন শিক্ষাবিদকে হারালাম। তার মৃত্যুতে আমাদের যে ক্ষতি হয়েছে তা সহজেই পূরুণীয় নয়। তিনি তার মেধা-মনন, কর্তব্যনিষ্ঠা, সময়ানুবর্তিতা ও যোগ্যতা দিয়ে শিক্ষার্থীদের ন্যায়নিষ্ঠ ও চরিত্রবান হিসাবে গড়ে তুলতে আজীবন সচেষ্ট ছিলেন।
তিনি আল মানারাত বিশ্ববিদ্যালয়ে স্ট্রাটি সদস্য সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত থেকে শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান রেখে গেছেন। মরহুম তার কর্মের জন্য দীর্ঘদিন স্মরণীয় ও বরণীয় হয়ে থাকবেন। ”
মহানগরী আমির মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
এমবি





