করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত সরকারি হিসাবে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ হাজার ৮৪১ জন।
একই সময়ে নমুনা পরীক্ষায় আরও ৩০৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত সরকারি হিসাবে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৬৮ হাজার ৫৬৩ জন।
বুধবার (২৭ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২৮৮ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৩২ হাজার ৪৬৮ জন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৯ হাজার ৯১৮টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৯৫১টি। এখন পর্যন্ত এক কোটি ২ লাখ ৮২ হাজার ৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১ দশমিক ৫৩ শতাংশ এবং এখন পর্যন্ত মোট ১৫ দশমিক ২৬ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ৭০ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৭৭ শতাংশ।
মৃত্যুবরণকারী ৭ জনের মধ্যে পুরুষ ৩ জন এবং নারী ৪ জন। এদের মধ্যে ঢাকা বিভাগের মারা গেছেন ৩ জন, চট্টগ্রামের ১ জন, রাজশাহীর ১ জন, খুলনার ২ জন।
এমবি





