কেউই পেশাদার খেলোয়াড় নয়। সকলেই ব্যবসায়ী। তবুও জার্সি গায়ে দিয়ে, পায়ে বুট পরে পেশাদার খেলোয়াড়দের মত বিপুল উৎসাহ উদ্দিপনা নিয়ে মাঠে নামেন খেলোয়াড়রা। দিনাজপুরের নবাবগঞ্জে এমন ব্যতিক্রমী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে কেন্দ্রিয় ব্যবসায়ী সমিতি।

শুক্রবার সকালে নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলার উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানার ওসি (তদন্ত) সামসুল আলম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক হাফিজুর রহমান, জিয়াউর রহমান মানিক, সানোয়ার হোসেন প্রমুখ।

আয়োজকরা জানান, ব্যবসায়ীদের বিনোদন ও শারীরিক সুস্থ্যতার জন্য এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ব্যতিক্রমী এই খেলাটি উপভোগ করতে বিপুল উৎসাহ নিয়ে মাঠে আসেন শত শত দর্শক। ব্যবসায়ীদের ক্যাটাগরি অনুযায়ী ১৬ টি দল অংশ নিচ্ছে এই ফুটবল টুর্নামেন্টে।

উদ্বোধনী খেলায় কাঠ ফার্নিচার ব্যবসায়ী দল ২-১ গোলে মুদি দোকান ব্যবসায়ী দলকে পরাজিত করে।

সামিউল/এম