বৃহস্পতিবার (২০ আগষ্ট) রাত থেকে বন্ধ থাকার পর কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে সীমিত আকারে ফেরি চলাচল শুরু হয়েছে।

শুক্রবার দুপুর থেকে সীমিত আকারে ফেরি চলাচল শুরু হয়।

বৃহস্পতিবার রাত ১১টা থেকে পদ্মায় তীব্র স্রোতের কারণে ডাম্প, কে-টাইপ ও ভিআইপি ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এছাড়া চ্যানেলমুখে নাব্যতা সংকটের কারণে রো রো ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিসি’র কাওড়াকান্দি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিঞা বলেন,‘ শুক্রবার দুপুরে কাওড়াকান্দি ঘাট থেকে শুধুমাত্র ডাম্প ও কে-টাইপ ফেরি চলাচল শুরু করেছে। পদ্মায় নাব্যতা সংকটের কারণে রো রো ফেরি চলাচল এখনও বন্ধ রয়েছে।’

এআই