গত কয়েকদিন প্রবল বৃষ্টি এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জের ওপর দিয়ে বয়ে যাওয়া খোয়াই নদীর পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
রোববার রাত ৯টায় খোয়াই নদীর পানি এ সীমা অতিক্রম করে।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী সৈয়দ সাইফুল আলম জানান, সাধারণভাবে খোয়াই নদীর পানি ৯.৫ মিটার অতিক্রম করলে তা বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে ধরে নেয়া হয়।
তিনি জানান, রাত ৯টা পর্যন্ত পানির সীমা ছিল ৯.৭ মিটার।
তিনি আরও জানান, জেলার চুনারুঘাট উপজেলার গাজীপুর এলাকায় খোয়াই নদীতে পানির প্রবাহ কমছে। তাই হবিগঞ্জের দিকে পানি বাড়ছে।
এদিকে লাখাই উপজেলার বুল্লা ইউপি চেয়ারম্যান মুক্তার হোসেন বেনু জানান, খোয়াই নদীর লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের চরগাঁও এলাকায় নদীর পাড় ভেঙে পানি হাওরে প্রবেশ করছে।
ঢাকা, ২৩ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





