দেশের ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানসমূহের কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং দারিদ্র হ্রাসকল্পে সরকার মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এম আর এ) আইন ২০০৬ এর আওতায় আগস্টে প্রতিষ্ঠা করে।

এই আইনের ১৫(১) ধারা অনুযায়ী অত্র অথরিটির সনদ ব্যতীত কোন প্রতিষ্ঠানের ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার সুযোগ নেই।

যারা উক্ত অথরিটির সনদ ব্যাতিত ঋণ প্রদানে কার্যক্রম চালিয়ে যাচ্ছে তাদেরকে প্রতিষ্ঠানকে বে-আইনী বলে গন্য হবে এবং তাদের ব্যাপারে অথরিটি ব্যাবস্থা গ্রহণ করবে।

ইতোমধ্যে অথরিটি বিভিন্ন সূত্রে জানতে পেরেছে যে খুলনা জেলায় নিম্নবর্ণিত প্রতিষ্ঠানসমূহ অথরিটির সনদ ব্যতীত বেআইনী ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠানসমূহ হলো- দাকোপ উপজেলার মাদার এন্ড চাইল্ড ওয়েলফেয়ার, মাতৃকল্যাণ ফাউন্ডেশন, স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা, কামালখোলা সুতারখালী দরিদ্র ম.উ. সংগঠন এবং চলন্তিকা যুব সোসাইটি।

এ ছাড়াও ডুমুরিয়া উপজেলার দেলতলা, চেতনা, দ্যুতি, অগ্রগতি, আলোর রেখা, অগ্নিবীনা, নব পল্লী, পল্লী দারিদ্র বিমোচন, প্রশা, প্রগতি, প্রতিভা, প্রত্যয়, পূর্ণ মিলন, উদ্যম, বরুনা ফাউন্ডেশন, বন্ধু কল্যাণ, বাধন, মাতৃছায়া, রূপরাপুর, কালীবাটি, সৃজনী, মিতালী, ঝিলিক, দেবদুয়ার শেখ পাড়া, পল্লী উন্নয়ন সংস্থা, আরশী সমাজ উন্নয়ন সংস্থা, আল ইহসান ফাউন্ডেশন, ইউডো (ইউনাইটেড হিউম্যান ডেভলপমেন্ট অর্গানাইজেশন), ইসলামী জাগরণী সংস্থা, পল্লী উন্নয়ন সংস্থা, প্রচেষ্টা, প্রভা সংস্থা, প্রভাতী সমাজকল্যাণ সংস্থা, উষা বাংলাদেশ, বন্ধন সমাজকল্যাণ সংস্থা, বাংলাদেশ পল্লী পরিবেশ উন্নয়ন সোসাইটি, এলাকা উন্নয়ন সংস্থা, মানব কল্যাণ সংস্থা, মুক্তা সমাজকল্যাণ সংস্থা, কৃষি কল্যাণ সংস্থা, শাফা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন, সমকাল, গ্রাম উন্নয়ন সংস্থা, গ্রামীণ জাগরণ, গীতা ফাউন্ডেশন, গণজাগরণ সংস্থা, হাসানপুর সমাজকল্যাণ কেন্দ্র, ঝিলিক মানবিক উন্নয়ন সংস্থা, ডি.কে সমাজকল্যাণ সংস্থা এবং তনু।

ফুলতলা উপজেলার ডেভেলপমেন্ট অব মহিলা সোসাইটি, পল্লী কল্যাণ সংস্থা (পি.কে.এস), উদ্ভাবনী মহিলা উন্নয়ন সংস্থা এবং সিড়ি। কয়রা উপজেলার অগ্রদূত সমাজকল্যাণ যুব সংঘ এবং সুন্দরবন একতা যুব সংঘ।

মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির পত্রের প্রেক্ষিতে খুলনা জেলা প্রশাসন কার্যালয় থেকে প্রেরিত পত্রে এ সকল তথ্য জানানো হয়েছে।

মামুন/এআই