মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় কান্তি লাল (৫০) নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার রাত ৮টার দিকে উপজেলার শমসেরনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কান্তি লাল আলীনগর চা বাগানের শ্রমিক বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, রাতে কান্তি লাল শমসেরনগর এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রতগামী একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিক উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজার মডেল থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মহসিন মিয়া জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কেএইচ





