ঠাকুরগাঁওয়ে ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত দুই ব্যাক্তির নাম তৈয়ব আলী (৩০) ও জগদিস (৩২)। এতে আহত হয়েছে আরও একজন।
বুধবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানুপর ইউনিয়নে পল্লী বিদ্যুৎ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত তৈয়ব আলী সদর উপজেলার আখানগর ইউনিয়নের বলিতাপাড়ার গেদেলার ছেলে এবং জগদিস (৩২) একই ইউনিয়নের প্রশন্ন কুমারের ছেলে। ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মফিদার রহমান বলেেন, ‘ঘটনাস্থলেই মারা যান তৈয়ব আলী।’
ফায়ার সর্ভিস সূত্র জানায়, কাজ শেষে করে বাসার দিকে যাচ্ছিলেন তৈয়ব ও জগদিস । এসময় পল্লী বিদ্যুৎ এলাকায় একটি বালুর ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হন তৈয়ব। পরে ফায়ার সার্ভিস সদস্যরা আহত জগদিসকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করায়, সেখানেই মারা যান তিনি।
জেড





