বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় কেউ করোনাভাইরাস শনাক্ত হয়নি।
আজ রোববার দুপুরেবার (২৯ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনাভাইরাস সংক্রান্ত ব্রিফিংয়ে এ তথ্য জানান।
করোনায় বাংলাদেশ পরিস্থিতি
গত ২৪ ঘণ্টায় কেউ করোনাভাইরাস শনাক্ত হয়নি 0
মোট আক্রান্ত ৪৮
হাসপাতালে চিকিৎসাধীন ২৭
সুস্থ হয়ে উঠেছেন আরও ৪ জন
মোট সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ১৫
প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ৪৮
হোম কোয়ারেন্টাইন ২৩০০০
আইসোলেশন ৪৭
মোট মৃত্যু ৫
আজ (২৯ মার্চ) রোববার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজার ৮৭৯ জনে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৬ লাখ ৬৩ হাজার ৭৪০ জন। এদের মধ্যে বর্তমানে ৪ লাখ ৯০ হাজার ৬৭৮ জন চিকিৎসাধীন এবং ২৫ হাজার ২০৭ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
এছাড়া করোনাভাইরাস আক্রান্ত ১ লাখ ৭৩ হাজার ৬২ জনের মধ্যে ১ লাখ ৪২ হাজার ১৮৩ জন সুস্থ হয়ে উঠেছেন এবং ৩০ হাজার ৮৭৯ জন রোগী মারা গেছেন।
এএস





