চট্টগ্রামে শুক্রবার সকাল সাতটা থেকে নয়টা পর্যন্ত বৃষ্টি হলেই নগরীর অধিকাংশ এলাকা ডুবে যায়। এতে প্রায় হাঁটু পরিমান পানি ছিল। বাসা-বাড়ি, দোকান-পাট ও বিভিন্ন প্রতিষ্ঠানে পানি ঢুকে টইটম্বুর  হয়ে গেছে।

বৃষ্টি বন্ধ হলে শুরু হয় নগরবাসীর দূর্ভোগ চট্টগ্রামের বেশীরভাগ এলাকা বৃষ্টিতে প্লাবিত হয়েছে।

৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস।  সকাল থেকে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়াবিদ শেখ ফরিদ আহমদ।

তিনি জানান, কালবৈশাখী ঝড়ের কারণেই বৃষ্টিপাত হচ্ছে। সাগরে কোনো সংকেত নেই।

এদিকে ভারী বৃষ্টিপাতে নগরীর ষোলশহর দুই নম্বর গেট এলাকায় চশমা খালের পানি স্বাভাবিক গতিতে নামতে না পেরে সড়কে জলজট সৃষ্টি হয়েছে।  হাঁটুপানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের।

এছাড়া চকবাজার, কাতালগঞ্জ, প্রবর্তক মোড়, চান্দগাঁওয়ের কিছু কিছু এলাকায় জলজট সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন

এমই/মাসুম