গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের মেঘ ডুমুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশ ব্লক নির্মাণে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করায় এলাকাবাসী তা ভেঙ্গে দিয়েছে।

এলাকাবাসী জানায়, অনিয়মের মাধ্যমে কাজ করতে সংশিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে গাইবান্ধা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের কর্মকর্তারা জড়িত রয়েছেন বলে দাবি করা হয়। এলাকাবাসি এ ঘটনার সুষ্ঠু এবং ঠিকাদারের শাস্তির দাবি জানালে।

এ ঘটনায় রংপুর জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলামকে প্রধান করে ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন।

উলেখ্য, ঠিকাদার আব্দুল খালেক এধরণের ৩২টি বিদ্যালয়ের ওয়াশ ব্লক নির্মাণের দায়িত্ব পেয়েছেন।

 

এমআইএস।