রাজধানীতে পৃথক ছিনতাইয়ের ঘটনায় আহত অবস্থায় দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারা হলেন, রিংগিটসহ সব কিছু হারানো মালয়শিয়াগামী যাত্রী মেহেদী হাসান (৩০) ও আবুল কালাম (৪৫) নামে এক সিএনজিচালিত অটোরিকসাচালক। ঘটনা দুটি ঘটে শনিবার রাত সাড়ে ১১টায় টিটিপাড়া মোড় এলাকায় ও রবিবার ভোর ৪টার দিকে কদমতলী জুরাইন এলাকায়।
আহত মেহেদী হাসান জানান, ‘তার বাড়ি শরিয়তপুরে। পুরান ঢাকার নবাবপুর তার এক আত্মীয়ের বাসা থেকে সিএনজিচালিত অটোরিকসায় করে বিমানবন্দর যাবার পথে টিটিপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ সময় চালক ঠিক করার কথা বলে সিএনজি থামায়। তখন চালকসহ আরও তিনজন এসে আমাকে জোর করে সিএনজি থেকে নামিয়ে মারধর করে। বাঁধা দিতে গেলে তার পায়ে ধারালো ছুরি দিয়ে আঘাত ও একটি ইঞ্জেকশন পুশ করে।
এ সময় সঙ্গে থাকা রিংগিটসহ সব কিছু তারা নিয়ে যায়। পরে আহত অবস্থায় অন্যান্য পথচারীরা তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করে।’
অন্যদিকে আহত আবুল কালাম জানান, ‘কাওরান বাজার থেকে তিনজন যাত্রী নিয়ে চিটাগাং মেডিকেল রোডে যাচ্ছিলেন তিনি।
এ সময় যাত্রীবেশী তিনজন তাকে কদমতলী জুরাইন এলাকায় সিএনজিচালিত অটোরিকসা থামতে বলে। নেটওয়ার্কে সমস্যার কথা বলে এক যাত্রী তখন ফোনে রোডের উপর দাঁড়িয়ে কথা বলছিল।
চালকের আসন থেকে নিচে নামলে পেছন থেকে ইট দিয়ে আঘাত করে আমাকে বাকি দু’জন। পরে তারা আমার যানটি নিয়ে চলে যায়। পরে আহত অবস্থায় অন্যান্য পথচারীরা আমাকে ঢামেক হাসপাতালে ভর্তি করে।’
ঢামেক হাসপাতালের ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এমকে
জাতীয়
রাজধানীতে ছিনতাইয়ের ঘটনায় আহত ২
রাজধানীতে পৃথক ছিনতাইয়ের ঘটনায় আহত অবস্থায় দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।





