শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর হিলি স্থলবন্দর ৮দিন বন্ধ থাকবে। আগামি ১৮ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত এ বন্ধ ঘোষণা করা হয়েছে।
এ সময় ইমিগ্রেশন দিয়ে ভারত বাংলাদেশ যাত্রী পারাপার চালু থাকলেও পণ্য আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম বন্ধ থাকবে। ২৬ অক্টোবর থেকে ফের আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হওয়ার কথা রয়েছে।
বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম শাহিন জানান, দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৮ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পণ্য রপ্তানি না করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।
এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অশোক কুমার মোল্লা স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি সোমবার আমাদের কাছে এসেছে। পরে বিষয়টি চিঠি দ্বারা হিলি স্থলবন্দরের সব আমদানি- রপ্তানিকারক, হিলি শুল্কস্টেশন, পানামা হিলি পোর্টসহ বন্দর সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে।
এআই
জাতীয়
আটদিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দর
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর হিলি স্থলবন্দর ৮দিন বন্ধ থাকবে।





