জামায়াতে ইসলামী আশুলিয়া থানা শাখার সেক্রেটারি বশির আহমেদকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার সকালে আশুলিয়ার গাজিরচট ইউনিক এলাকার খন্দকার মসজিদ এলাকা থেকে ঢাকা জেলা উত্তরের ডিবি ইনচার্জ শাহিন শাহ পারভেজের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে।
জামায়াত নেতার পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা পৌনে ১১টায় সাদা পোশাকধারী কয়েজন লোক খন্দকার মসজিদ এলাকায় বশিরের ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে আটক করে। এ সময় পরিবারের সদস্য ও প্রতিবেশীরা সাদা পোশাকধারীদের পরিচয় জানতে চাইলে ডিবি পুলিশ বলে পরিচয় দেয় তারা।
এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল বলেন, বশিরকে ডিবি পুলিশ আটক করেছে। তবে তাকে এখনও থানায় সোপর্দ করেনি। বশিরের নামে গাড়ি ভাংচুর ও গাড়ি পোড়ানোসহ একাধিক মামলা রয়েছে।
জেএ





