খুলনা মহানগরীর আড়ংঘাটার রংপুর ইউনিয়নের শলুয়া এলাকায় শামসুল হক রাজ (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার রাতে স্থানীয় কালিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাজ নগরীর দৌলতপুর মধ্যডাঙ্গা প্রামানিক পাড়া এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে। সে কাঠের ব্যবসার সঙ্গে যুক্ত ছিল।

রংপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার রংপুর ইউনিয়নের শলুয়া কালিবাড়িতে উল্টো রথযাত্রা উপলক্ষে রথমেলা হয়। রাতে মেলা শেষে একটি ছেলেকে দুর্বৃত্তরা কুপিয়ে ড্রেনের মধ্যে ফেলে রাখে বলে তিনি খবর পান।

তাৎক্ষণিকভাবে স্থানীয় ইউপি চেয়ারম্যান রাম প্রসাদ পোদ্দারের সহযোগিতায় তাকে উদ্ধার করে রাত সোয়া ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে সে মারা যায়। তার মাথা ও পাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম ছিল বলেও জানান তিনি। তবে ঘটনার কারণ এবং কারা জড়িত সেটি জানা যায়নি।

আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ মো. নাসিম খান বলেন, আহত অবস্থায় রাতে তাকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে মারা গেছে কি-না তা তিনি জানতে পারেননি।

এমই