সিলেট এমসি কলেজসহ সারাদেশে ব্যাপকহারে নারীর প্রতি সহিংসতা বন্ধ ও ধর্ষকদের বিচারের দাবীতে নারী অধিকার সুরক্ষা পরিষদ হাতিরঝিলের সদস্যরা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজার চৌরাস্তায় বিক্ষোভ করেন।
বিক্ষোভটি রেলগেইট থেকে শুরু হয়ে মগবাজার চৌরাস্তায় এসে সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন নারী অধিকার সুরক্ষা পরিষদ হাতিরঝিলের আহ্বায়ক মু. রাজিফুল হাসান। এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ আলাউদ্দিন, রাশেদুল ইসলাম, সাংবাদিক মোহাম্মদ আলী, শ্রমিক নেতা তোফাজ্জল হোসেন, আবু সাঈদ প্রমুখ।
রাজিফুল হাসান বলেন, সিলেট এমসি কলেজে নববধুর উপর পৈশাচিক কায়দায় নির্যাতন আইয়্যামে জাহেলিয়াতকে হার মানিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের মতো মানুষগড়ার আঙ্গিনায় ছাত্রলীগ নেতা-কর্মীরা ধর্ষণের যে ন্যাক্করজনক ঘটনা ঘটিয়েছে তা সভ্যতার ইতিহাসে অত্যন্ত বিপদজনক ঘটনা হিসেবে চিহ্নিত হবে।
এ ঘটনার সাথে জড়িতদের শুধু আটক করলেই হবেনা। তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ইদানিংকালে সারাদেশে নারী ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় প্রমাণিত হয়েছে ইসলাম প্রদত্ত নারীর মর্যাদা প্রতিষ্ঠিত না হলে নারীর অধিকার সুরক্ষিত হবেনা। প্রেসবিজ্ঞপ্তি
এমআর





