চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডে মো. ইব্রাহিম খুনের ঘটনায় গ্রেফতার ৪ জনের মধ্যে একজন আদালতে অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছে।
এতে সে উল্লেখ করে, তারা স্থানীয় এক নারীকে ধর্ষণের চেষ্টা করেছিল। এ কাজে বাধা দেয়ায় ইব্রাহিমকে ছুরিকাঘাত করা হয়। পরবর্তীতে সে মারা যায়।
রোববার বিকালে চট্টগ্রাম সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিনের আদালতে রবিউল হোসেন মিলন এই জবানবন্দি দেয়।
শনিবার রাতে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সীতাকুণ্ড থানা-পুলিশ চারজনকে আটক করে।
তারা হল বাড়বকুণ্ড ইউনিয়নের বাজারতলীর শাহাদাত হোসেনের ছেলে রবিউল ইসলাম মিলন, মধ্যম মহামুদাবাদ এলাকার শাহ আলমের ছেলে শাহজাহান, নতুনপাড়া মুছা কলোনির আহমেদুর রহমানের ছেলে বেলায়েত হোসেন মামুন ও একই এলাকার জানে আলমের ছেলে রায়হান উদ্দিন।
এমএনজে





