প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০৪১ সালে বাংলাদেশ হবে সুইজারল্যান্ড অব দ্য ইস্ট। শনিবার গণভবনে লন্ডন সফর বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এ সময় শেখ হাসিনা বলেন, যুক্তরাজ্য সফর ফলপ্রসূ হয়েছে। এই সফর বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্কের নতুন মাত্রা যোগ করবে।
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নেতাদের হুমকিমূলক বক্তব্য প্রমান করে ১৫ আগস্ট হত্যাকান্ডের সঙ্গে জিয়াউর রহমান ও তার পরিবার জড়িত ছিল।
তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে না এসে বিএনপি যে ভুল করেছে তার খেসারত সাধারণ মানুষ কেন দেবে?
গণমাধ্যম প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের সময় গণমাধ্যম সবচেয়ে স্বাধীনতা ভোগ করে।
ঢাকা, ২৬ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ





