সিলেটে কিশোর সামিউল আলম রাজন হত্যা মামলায় আয়াজ আলী নামে আরো একজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. রহমত উল্লাহ জানান, সামিউল হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামিদের তথ্যের ভিত্তিতেই আয়াজ আলীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
তিনি জানান, সিলেট শহরতলির সদর উপজেলার শেখপাড়া গ্রাম থেকে শুক্রবার দিবাগত রাতে আয়াজ আলীকে গ্রেফতার করা হয়।
এ নিয়ে সামিউল হত্যা মামলায় ১৩ জনকে গ্রেফতার করা হলো। ইতিমধ্যে রিমান্ড শেষে জবানবন্দি দিয়েছেন সাতজন।
গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে সামিউল আলম রাজনকে খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়।
এমকে





