নড়াইল সদর উপজেলার আউড়িয়া গ্রামে পুকুরে ডুবে সিয়াম নামে ৪ বছরের শিশুর মুত্যু হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। সিয়াম আউড়িয়া গ্রামের রেজাউল মোল্যার ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সিয়াম খেলার সময় বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরে তার মৃতদেহ পাওয়া যায়।
হুমায়ুন/এমবি





