বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সাহসিকতার জন্য বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আর নেই।

তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামের বাসিন্দা। রোববার বিকেল পৌনে ৩টার দিকে তিনি মৃত্যুবরণ করেন ।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী মেহেরুন্নেছা, তিন ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বীর উত্তম হাবিবুর রহমানের ইন্তেকালের বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ছেলে মহিবুর রহমান।

মুহিবুর জানায়, হৃদরোগে আক্রান্ত হাবিবুর রহমানকে দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়া হলে হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক পিয়াল তাকে মৃত ঘোষণা করেন।

তার নামাজে জানাজা সোমবার সকাল ১০ টয় মৈন্দ গ্রামে অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

হাবিবুর রহমান ১৯৭১ সালে দিনাজপুর ইপিআর সেক্টর হেডকোয়ার্টারে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। ছাতক, গোয়াইনঘাটসহ আরও কয়েকটি অপারেশনে অংশ নেন এ বীর যোদ্ধা।

এসএম