রাজধানীর রায়েরবাজার বাসস্ট্যান্ডের কাছে বাসের ধাক্কায় নিহত হয়েছেন সাহারা খাতুন (৫৫) নামে এক নারী।

রবিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাহারা খাতুনের বাড়ি কদমতলীতে। সকাল সোয়া সাতটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন স্বামী ইউনুস মিয়া।

হাসপাতালে ইউনুস মিয়া বলেন, রায়েরবাজার বাসস্ট্যান্ডের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি বাস তাকে ধাক্কা দেয়।

পথচারীরা মুঠোফোনে খবর দিলে তিনি স্ত্রীকে হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে। হাসপাতালের ক্যাম্প পরিদর্শক মোজাম্মেল হক বিষয়টি জানেন বলে জানিয়েছেন।

এমকে