বৃহস্পতিবার পানিতে ডুবে দুই জেলায় দুই জনের মৃত্যু হয়েছে। নদীতে গোসল করতে গিয়ে নারায়ণগঞ্জে স্কুলছাত্র ও নীলফামারীতে শিশু মারা গেছে।
নারায়ণগঞ্জ: শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আশিক (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শীতলক্ষ্যা নদীর সিদ্ধিরগঞ্জ বাজার এলাকায় বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।
আশিক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিল এবং ওমরপুর এলাকার আইনাল হকের ছেলে।
নীলফামারী: সৈয়দপুরে নদীতে গোসল করতে নেমে মেহেরুন বেগম (১৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার চওড়া নদীর ব্রিজের কাছ থেকে তার লাশাটি উদ্ধার করা হয়। মেহেরুন সদর উপজেলার নাটুয়াপাড়া গ্রামের ফেরিওয়ালা রশিদুল ইসলামের মেয়ে।
জেড





