সাভারের ধামরাইয়ে রাজমণি নামে একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ককটেল ফাটিয়ে ৬০ ভরি স্বর্ণ লুট করে পালিয়ে যায়। তবে তাদের মধ্য থেকে তিন ডাকাতকে আটক করেছে পুলিশ।
ডাকাতদের ছোড়া ককটেলের আঘাতে দুই পথচারী আহত হন।
বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে তিন ডাকাতকে আটক করা হয়েছে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিজাউল হক এ খবর নিশ্চিত করেন।
এমই





