কিশোরগঞ্জে মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত আরো তিনজন আহত হয়েছেন।
সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে সদর উপজেলার কাটাবাড়িয়া এলাকায় কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
পুলিশ জানায়, মাইক্রোবাস ও অটোরিকশা সংঘর্ষে ঘটনাস্থলে এক জনের মৃত্যু হয়। গুরুতর আহত হন তিন জন। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
কিশোরগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) মীর মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
কেএইচ





