কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসা লক্ষ্য করে কেরোসিনের বোতল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ হামলা চালানো হয়। তবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি খবর পাওয়া যায়নি।
ইউএনও এসএম ফেরদৌস জানান, এটা বিস্ফোরিত হলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়ে যেতো।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, আগুন দিয়ে কেরোসিনের বোতল নিক্ষেপ করা হয়েছে। তবে এটা বিস্ফোরিত হয়নি।
এমকে





