কুড়িগ্রামের রৌমারীতে মাদক মামলায় মাইদুল ইসলাম (২৮) নামে দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৫ জুন ) দুপুরে উপজেলার বন্দবের ইউনিয়নের দক্ষিণ টাপুর চর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মাইদুল ওই এলাকার মৃত জেলকত হোসেনের ছেলে।
রৌমারী থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান জানান, মাইদুলের বিরুদ্ধে বগুড়া জেলার শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়। পরে ওই মামলায় আদালত তার অনুপস্থিতে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন। সেই থেকে মাইদুল পলাতক ছিলেন।
পরে গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
ওএফ





