সাবেক সফল মন্ত্রী, দুই দুইবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর গায়েবানা জানাজায় হাজার ও মানুষের উপস্থিতিতে আজ বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে ।
মতিউর রহমান নিজামীর জানাজা নামাজ উপলক্ষ্যে বায়তুল মোকাররম এলাকায় মানুষের ঢল নামে। লোকে লোকারণ্য হয়ে যায় জাতীয় মসজিদসহ আশপাশ ।
জানাজার নামাজে অংশগ্রহণের জন্য আজ সকাল থেকেই বায়তুল মোকাররম এলাকায় হাজার হাজার মানুষ জড়ো হতে থাকেন। এক পর্যায়ে পুলিশ দুপুর ১টার আগে কাঊকে মসজিদের ভিতর ঢুকতে দেয়নি । আজানের পর পুলিশ গেইট খুলে দেন।
এরপর উত্তর গেট, দক্ষিণ গেট ও পূর্ব পাশের রাস্তা এবং স্টেডিয়ামের আশপাশ সর্বত্র স্থান থেকে দল বেধে মসজিদের ভেতরে প্রচণ্ড ঠাঁসাঠাসিতে তারা স্থান করে নেন ।
দুপুর ১টা ৩৮ মিনিটে শুরু হয় জানাযা। এর আগে নারায়ে তাকবির স্লোগানে কান্না ভেঙে পড়েন নেতাকর্মীরা । জানাজা শেষে তারা পুলিশ ও সাধারণ মানুষকে বিজয় চিহ্ন দেখিয়ে এক এক করে স্থান ত্যাগ করে ।
এমআইএস





