রাজধানীর রমনা থানাধীন বাংলামোটর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
এর মধ্যে একজন হলেন বংশাল থানার পুলিশ কনস্টেবল আবদুল্লাহ আল বাকির (৩৩)। তাঁর অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ কনস্টেবল বাকির বাবার নাম নুরুল ইসলাম। গ্রামের বাড়ি বরগুনা জেলার আমতলা থানার ৬ নং ওয়ার্ডে। অপর আহত ব্যক্তির নাম কামরুল হাসান মিলন (৩৫)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক বলেন, কাভার্ড ভ্যান ও চালককে আটক করা হয়েছে।
আহত মিলন বলেন, মিরপুর পল্লবী এলাকা থেকে কনস্টেবল আবদুল্লাহ নিজেই মোটরসাইকেলে আমাকে নিয়ে বংশাল থানার দিকে যাচ্ছিলেন। পথে বাংলামোটরে একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
ঢাকা, জেইউ, ২৫ জুলাই, টাইমনিউজবিডি.কম//
জাতীয়
রাজধানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় পুলিশ সদস্য আহত
রাজধানীর রমনা থানাধীন বাংলামোটর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। এর মধ্যে একজন হলেন বংশাল থানার পুলিশ কনস্টেবল আবদুল্লাহ আল বাকির (৩৩)। তাঁর অবস্থা আশঙ্কাজনক।





