অতিরিক্ত ভাড়া নেয়া ও যাত্রীর সাথে খারাপ আচরনের অভিযোগে রাজধানীতে বিআরটিসি বাসের কন্ডাকটর শাহীনকে (২৫)পিটিয়েছে যাত্রীরা। বৃহস্পতিবার দুপুর ৩ টায় কাওরান বাজারের ওয়াশা ভবনের সামনে এ ঘটনা ঘটে। বাসের নাম্বার ঢাকা মেট্রো-ব ১১-৫৭২৮।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, কাওরান বাজারের ওয়াশ ভবনে চাকরি করে এক ব্যক্তি খিলক্ষেত কাউন্টার থেকে বাসে উঠে। ভাড়া নেয়ার সময় খিলক্ষেত থেকে কাউরান বাজারের ভাড়া তিনি দশ টাকা দেন।বাসের কন্ডাক্টর শাহীন ভাড়া ১৫ টাকা চায়। কিন্তু ঐ যাত্রী বলে ভাড়া ১০ টাকা, তুই বেশী চাস কেন ?
তখন শাহীন বলে, ছেছরামি না কইরা ভাড়া দেন, না হয় বাস থেকে নেমে যান।
ঐ যাত্রী বলে, আমি এই বাসে যাব তুই কি করবি।
শাহীন বলে, ভাড়া লাগবে না আপনি ফ্রি যান, নাইলে ছেছরামি না কইরা ভাড়া দেন।
এই কথার পরে তাদের আর কোনো কথা হয় নাই।এছাড়া অন্যান্য যাত্রীদের সাথেও ভাড়া নিয়ে বাক-বিতন্ডা হয় শাহীনের সাথে।ঐ যাত্রী তার অফিসের লোক জানকে ফোন দিয়ে কাওরান বাজার থাকতে বলে।
এরপর ঐ যাত্রী কাওরান বাজারে নামলে ১০-১২ জন লোকসহ আবার বাসে উঠে কন্ডাকটরকে বাস থেকে নামিয়ে কিল, ঘুষি, লাথি মারতে থাকে।মার খাওয়ার ফলে কন্ডাকটর শাহীনের নাক-মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে।এরপর ওই লোকজন চলে যায়।
এছাড়া বাস মহাখালী ফ্লাইওভারের উপর দিয়ে না যেয়ে নিচ দিয়ে গেলে যাত্রীরা হেল্পার ও ড্রাইভার অনেক বকা দেয় যাত্রীরা। প্রায়ই দেখা যায় বিআরটিসি বাস ফ্লাই ওভারের উপর দিয়ে না যেয়ে অধিক মুনাফার লোভে নিচ দিয়ে যায়। এই নিয়ে প্রায়ই যাত্রীদের সাথে বিআরটিসি বাসের শ্রমিকদের সাথে বাক-বিতন্ডা হয় যাত্রীদের।
এছাড়া বিআটিসি বাসে ভাড়া বেশি নেয়ারও অভিযোগ করেন যাত্রীরা।
এক যাত্রী বলেন, আমি খিলক্ষেত থেকে বিআরটিসি বাসে উঠলে কাওরান বাজার পর্যন্ত কোনো সময় ১৫ টাকা আবার কখনো ২০ টাকা নেয়।
ইআর





