আগামী ১৩ আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শনিরআখড়া থেকে কাঁচপুর পর্যন্ত দেশের প্রথম আট লেন প্রকল্পের মহাসড়ক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় সড়কটি পরিদর্শনে এসে এ বিষয়টি জানান।

মন্ত্রী জানান, ১৩২ কোটি টাকা ব্যয়ে সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ নির্মিত এ সড়কটি দেশের প্রথম ৮ লেনবিশিষ্ট সড়ক। সাড়ে চার বছরে সড়কটি নির্মিত হয়েছে। মন্ত্রী জানান, আরো কয়েকটি মহাসড়ক পর্যায়ক্রমে ৮ লেনে উন্নীত করা হবে।

এসএ/টাইম