রাজধানী মিরপুরের পীরেরবাগ এলাকা থেকে বাংলাদেশি নয় কোটি টাকার চেক, পাসপোর্ট ও বিপুল পরিমাণ ডকুমেন্টসহ এক মানব পাচারকারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশান র্যাটালিয়ন।
র্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক মাকসুদুল আলম টাইমনিউজবিডিকে জানান, শুক্রবার ভোর চারটার দিকে তাকে আটক করে র্যাব-৩ এর একটি দল।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি দল ওই মিরপুর পীরেরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। তাৎক্ষণিকভাবে ওই মানব পাচারকারীর নাম জানা যায়নি। আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন দেশে মানব পাচারের সঙ্গে যুক্ত রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মাকসুদুল আলম আরো জানান, আটকের সময় তার হেফাজত থেকে ১৭টি পাসপোর্ট, ৯ কোটি টাকার একটি চেক, মানব পাচারের জন্য অবৈধ মেডিক্যাল চেকআপের বইসহ বিপুল পরিমাণ ডকুমেন্ট উদ্ধার করা হয়। আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমআর





