ভোলা জেলায় প্রাক-প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী ২৮ আগস্ট শুক্রবার জেলা সদরে অনুষ্ঠিত হবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, জেলা সদরে ২১টি শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা কেন্দ্র স্থাপন করে লিখিত পরীক্ষা নেয়ার সকল প্রস্তুতি প্রহণ করা হয়েছে।

এবার জেলার ৭টি উপজেলার প্রায় ৯৯৬০ পরীক্ষার্থী অংশ গ্রহণ করবে। পরীক্ষা চুড়ান্তে ১৪১ জন পরীক্ষার্থীকে নিয়োগ প্রদান করা হবে।

এদিকে আসন্ন লিখিত পরীক্ষা নিয়ে সপ্তাহ ব্যাপী চলছে নানামুখী গুঞ্জন। বিভিন্ন সূত্রে জানা গেছে, লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করা এবং উত্তরপত্র প্রস্তুত করনের জন্য ঢাকাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনার্স পড়ুয়া মেধাবী ছাত্রদেরকে মোটা অংকের অর্থের বিনিময়ে ভাড়া করে আনার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

সূত্রটি আরো জানিয়েছে পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্র পরিদর্শকদেরকে লোভনীয় টাকায় চুক্তিবদ্ধ করার প্রক্রিয়াও প্রায় চুড়ান্ত। উত্তর পত্র পরীক্ষার্থীদের নিকট দ্রুত পৌঁছানোর জন্য ইন্টারনেট ও ভিডিও মোবাইল ব্যবহারের নানা কৌশল গ্রহণের ব্যপক প্রস্তুতি রয়েছে।

এআই