দিনাজপুরের হিলি সীমান্তে সাড়ে ৪ হাজার পিস চকলেট বোমা ও ফেনসিডিলসহ ১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
দিনাজপুর বিজিবি সেক্টর সূত্রে জানা যায়, সোমবার হাকিমপুর উপজেলার মংলা সীমান্তে বিজিবির অভিযানে ১২১ বোতল ফেনসিডিলসহ ১ জনকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী হাকিমপুর উপজেলার ধরন্দা গ্রামের আব্দুল কুদ্দুসের পুত্র নাফিজুল হক (৪৫)।
অপরদিকে সোমবার সকালে মনিপুর সীমান্ত এলাকায় কয়েকজন চোরাচালানী ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করলে বিজিবির টহলদল তাদের ধাওয়া করে। চোরাচালানীরা ৫টি পোটলা ফেলে ভারত সীমান্তে পালিয়ে যায়। ওই ৫টি পোটলা থেকে সাড়ে ৪ হাজার পিস চকলেট বোমা (পটকা) উদ্ধার করা হয়।
এআই/





