রাজধানীর কাফরুলে একই পরিবারের ৫ সদস্য অগ্নিদগ্ধ হয়েছে। রবিবার রাত সাড়ে ৩টার দিকে কাফরুলের দক্ষিণ ইব্রাহিমপুরের আলামিন মসজিদের পাশে একটি টিনশেড বাড়িতে অগ্নিকাণ্ডের ফলে এ ঘটনা ঘটে। এ সময় তারা ঘুমন্ত ছিলেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতরা হলেন- জয়নাল আবেদীনের (৩৮) শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে। তার স্ত্রী পেয়ারা বেগমের (৩৫) শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে। তাদের ছেলে রবিউল হাসানের (১২) শরীরের ১৫ শতাংশ পুড়ে গেছে। তাদের ছোট ছেলে মোহাম্মদ রাব্বির (৭) শরীরের ১২ শতাংশ এবং জয়নালের ভাতিজি খাদিজা আক্তারের (১৫) শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে।
ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রাতে সিলিং ফ্যানের কয়েল বিস্ফোরিত হয়ে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরিবারটি ওই বাড়িতে ভাড়ায় বসবাস করত।
ঢাকা, ২৩ জুন(টাইমনিউজবিডি.কম)//এএইচ





