গাজীপুরের ভাওয়াল এলাকায় ময়মনসিংহগামী হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রোববার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
জয়দেবপুর জংশন পুলিশ ফাঁড়ির এএসআই মো. দাদন মিয়া জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী হাওড় এক্সপ্রেস ট্রেনেটি রাত আড়াইটার দিকে ভাওয়াল গাজীপুর পৌঁছালে ট্রেনের পেছন দিকের ৪ নম্বর বগির সামনের চাকা লাইনচ্যুত হয়। এতে ওই রেল রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে লাইনচ্যুত বগিসহ পেছনের বগিগুলো রেখে ট্রেনের বাকি ( সামনের) অংশ মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ চলছিল।
বগি লাইনচ্যুত হওয়ায় ওই রুটে চলাচলকারী যমুনা, বলাকা ও জামালপুর কমিউটার ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।
এমই





